রঘুনাথ খাঁ:পানির সহজ প্রাপ্তি, টেকসই উন্নয়নের ভিত্তি” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পানি দিবস – ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে, খালি কলস হাতে নিয়ে কলসবন্ধন করেছেন উপকূলবাসী। শনিবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলার উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায়, সিডো সাতক্ষীরার আয়োজনে উপকূলীয় যুব …
Read More »dainiksatkhira24
সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
রঘুনাথ খাঁঃসাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহর আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় সাতক্ষীরা- খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ মো. মোহর আলী শেখ সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার মৃত আব্দুল করিম শেখ এর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ মোহর আলী শেখ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় খুলনা …
Read More »সাতক্ষীরা স্পেশালাইজড হসপিটালে ফ্রি মেডিকেল ক্যাম্প ২৬ মার্চ
প্রেস বিজ্ঞপ্তি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সাতক্ষীরা স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ। বুধবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরার কামালনগরের বাইপাস রোডে অবস্থিত এ হাসপাতালে বিনামূল্যে রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।স্পাইন (মেরুদন্ড), হাড়ভাঙ্গা, জয়েন্ট, বাত ব্যথা, হাঁটু, কোমর ও পিঠের ব্যথা, নার্ভ ও শিরারোগ বিষয়ে বিনামূল্যে রোগী দেখবেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. …
Read More »বাংলাদেশ আহলেহাদীছ পেশাজীবী ফোরাম সাতক্ষীরার সেমিনার ও ইফতার মাহফিল
ফিরোজ হোসেন:বাংলাদেশ আহলেহাদীছ পেশাজীবী ফোরাম সাতক্ষীরা সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকালে শহরের লেকভিউ রেস্তোরায় এ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আহলেহাদীছ পেশাজীবী ফোরাম সাতক্ষীরা সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডা. মো. আবুল বাসার এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মনোয়ার হোসেন …
Read More »সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার ইফতার
ডেস্ক রিপোর্ট:সাংবাদিক নেটওয়ার্ক, সাতক্ষীরা’র ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ মার্চ ২০২৫) বিকালে শহরের কফি ভিলা রেস্টুরেন্টে সংগঠনের উদ্যোগে এই ইফতার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আলী সুজয়, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, কোষাধ্যক্ষ আল ইমরান, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক অমিত কুমার ঘোষ, নির্বাহী সদস্য শহিদুল …
Read More »সাতক্ষীরায় নির্মাণাধীন ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রঘুনাথ খাঁ:সাতক্ষীরায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে শহরের ধোপাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।নিহত নির্মাণ শ্রমিক বরকত আলি গাজী সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার ইসলাম গাজীর ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরকত আলী গাজী সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে কাজ …
Read More »বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনাসভা
নিজস্ব প্রতিনিধি : বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরার খামারবাড়ীর হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক মোজ্জামেল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। বেসরকারী সংস্থা বেলা, আনন্দ, প্রেরণার সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসিসির প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিকী, আনন্দের প্রোগ্রাম ম্যানেজার …
Read More »হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: শারীরিক লড়াই আর লাতিন ফুটবল যেন একে অপরের পরিপূরক! তেমনই একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও উরুগুয়ের মাঝে। দারুণ এক গোলে ম্যাচটিতে ফলাফল এনে দিয়েছেন তরুণ আলবিসেলেস্তে ফরোয়ার্ড থিয়েগো আলমাদা। যদিও ম্যাচজুড়ে আলোচিত দৃশ্য ছিল হাতাহাতি ও স্লেজিং। যার পরিণতি হিসেবে ইনজুরি সময়ে একটি লাল কার্ড দেখেছে আর্জেন্টিনা। যদিও তারা প্রতিপক্ষের মাঠ থেকে …
Read More »শিলংয়ে এসে বিপাকেই পড়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলতে এসে বাংলাদেশ ফুটবল ভোগান্তির মধ্যে পড়েছে। গত পরশু ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌছায় হামজারা। তারপর থেকেই নাকি পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানা গেছে। কোথায় অনুশীলন করবে, মাঠ কোথায় তা নিয়ে ভোগান্তি। গেল পরশু শিলংয়ে এসেছে। তবে গতকাল অনুশীলনে নামার আগেও জানা ছিল না যে, তারা …
Read More »৫ লাখ গাজাবাসীকে অস্থায়ীভাবে আশ্রয় দিতে সম্মত মিশর
আন্তজার্তিক ডেস্ক;ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ৫ লাখ ফিলিস্তিনিকে অস্থায়ীভিত্তিতে সিনাইয়ে আশ্রয় দিতে রাজি আছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল সিসি। লেবাননের সংবাদমাধ্যম আল-আকবারের বরাতে শুক্রবার এ তথ্য জানা গেছে। এদিকে গাজায় ইসরাইলের হামলায় তিন দিনে ২০০ শিশু নিহত হয়েছে। কেবল বৃহস্পতিবারেই ভোররাত থেকে ইসরাইলের হামলায় নিহত হয় নবজাতকসহ অন্তত ৯১ জন ফিলিস্তিনি। দখলদার ইসরাইলের হামলায় ধ্বংস নগরীতে পরিণত হয়েছে গাজা। …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
