dainiksatkhira24

 শ্যামনগরে জমির মালিকদের বকেয়া টাকা পরিশোধের দাবীতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে ১ হাজার বিঘা মৎস্য ঘের জমি মালিকদের বকেয়া লীজের (হারি’র) টাকা পরিশোধ না করে ভূমিদস্যু জনৈক সাইদুর রহমান কর্তৃক সন্ত্রাসীদের দ্বারা ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে ও মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে পরিত্রানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে ভুক্তভোগী জমি মালিকদের আয়োজনে উপজেলার হরিনগর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শত শত স্থাণীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ …

Read More »

সাতক্ষীরায় রুফটপ সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঃ সাতক্ষীরায় রুফটপ সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ …

Read More »

জেলা পরিষদের সাঁটলিপিকার একেএম শহীদুজ্জামানের ৭ বছর কারাদণ্ড

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা ঃ সাতক্ষীরার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য পাঁচ লাখ টাকা পাইয়ে দেওয়ার নামে নেওয়া এক লাখ ঘুষের টাকাসহ দুদকের হাতে আটককৃত সাতক্ষীরা জেলা পরিষদের সাঁটলিপিকার একেএম শহীদুজ্জামান টুটুলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, সাত হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এক …

Read More »

ভারতে যাওয়ার সময় পাইকগাছার যুবলীগ নেতা ভোমরায় আটক

রঘুনাথ খাঁ ঃ খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইউনুস আলী ভারতে যাওয়ার সময় ভোমরা স্থল বন্দর পুলিশ আটক করেছে। ইউনুস আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ইউনুস আলী মোড়ল কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে একাধিক …

Read More »

বকেয়া পরিশোধ না করে মামলা! সাতক্ষীরার ১ হাজার বিঘা জমির মালিকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগরে ১ হাজার বিঘা জমির মালিকদের বকেয়া “হারির” টাকা পরিশোধ না করে ভূমিদস্যু সাবেক সচিব সাইদুর রহমান সন্ত্রাসী দ্বারা ভয়ভীতি ও মিথ্যা হয়রানিমূলক মামলার পরিত্রানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী করছেন ভুক্তভোগীরা। হরিনগর এলাকাবাসীর আয়োজনে সোমবার সকালে শ্যামনগর হরিনগর মৌজায় মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, জমির মালিক …

Read More »

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’

নিউজ ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা। দিনের শুরুতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সরকারি কর্ম কমিশন (পিএসসি), মহাহিসাবরক্ষকের কার্যালয় এবং ন্যায়পাল নিয়োগের জন্য পৃথক ও স্বচ্ছ নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব ইস্যুতে আলোচনা শুরু …

Read More »

খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া কাটজ ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) কাটজ প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে ইরানে নতুন করে হামলার সতর্কবার্তা দিয়েছেন। ইসরায়েলের দক্ষিণ রামন বিমান …

Read More »

আগস্টের প্রথম সপ্তাহে ঘোষণা আসতে পারে নির্বাচনের দিনক্ষণের

নিউজ ডেস্ক: আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে অনুরোধ করা হবে। এ–সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহেই ইসির কাছে পৌঁছাবে বলে সূত্র জানিয়েছে। এদিকে রাজনৈতিক …

Read More »

ছাত্রলীগ থেকে সমন্বয়ক, দানের টাকায় পড়াশোনা করা রিয়াদের এখন পাকা বাড়ি

নিউজ ডেস্ক: নিষিদ্ধ ছাত্রলীগ থেকে উঠে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ হিসেবে পরিচিতি পান আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। রাজধানীর গুলশানে গত শনিবার সন্ধ্যায় চাঁদাবাজির সময় চার সহযোগীসহ হাতেনাতে আটক হন তিনি। আটক হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সংগঠন থেকেও তাকে বহিষ্কার করা হয়। রিয়াদের গ্রেপ্তারের পর তার নিজ জেলা নোয়াখালীতে শুরু হয়েছে তীব্র আলোচনা। সেনবাগ উপজেলার নবীপুর …

Read More »

‘ডন থ্রি’তে রণবীরের বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননকে!

বিনোদন ডেস্ক: বলিউডের ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় কৃতি শ্যাননের অভিনয় নিয়ে অনেকদিন ধরেই আলোচনা শোনা যাচ্ছিল। তবে অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তার আগে নতুন একটি ঘোষণা এলো নির্মাতাদের কাছ থেকে। ‘ডন-৩’ সিনেমাতেও থাকছে এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তির জনপ্রিয় গান ‘আজ কি রাত’। যেখানে দেখা গিয়েছিল শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইশা কোপ্পিকারকে। এবার সেই গানটির নতুন ভার্সন রেকর্ড করা …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com