Breaking News

ভারতে যাওয়ার সময় পাইকগাছার যুবলীগ নেতা ভোমরায় আটক

Spread the love

রঘুনাথ খাঁ ঃ খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইউনুস আলী ভারতে যাওয়ার সময় ভোমরা স্থল বন্দর পুলিশ আটক করেছে। ইউনুস আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

ইউনুস আলী মোড়ল কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে একাধিক বার নির্বাচিত ইউপি সদস্য। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তার নামে মামলা হলে তিনি পালিয়ে যান। দীর্ঘদিন পালিয়ে থাকায় ইউনিয়নবাসী সেবা পেতে চরম সমস্যায় ভুগছিলেন।

পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান জানান, রবিবার বিকাল ৪টার দিকে খবর পেয়ে ভোমরা স্থল বন্দর পুলিশ ইমিগ্রেশন থেকে কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি ইউনুস আলীকে আটক করেছে। থানা পুলিশ ভোমরা থেকে আইনি প্রক্রিয়া শেষে তাকে পাইকগাছা থানায় নিয়ে আসে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com