আব্দুর রশিদ:সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শামীম হোসেন (৩৩) কে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য ছিলো বলে জানা যায়। স্থানীয় সূত্রে …
Read More »dainiksatkhira24
সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জলাবদ্ধতায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস এলাকায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার আয়োজনে জলাবদ্ধতায় পানিবন্দী এলাকার ২ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সহায়তা হিসেবে সাতক্ষীরা সদরসহ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের …
Read More »তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা
ফারুক সাগর: তালায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজনের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চত্বরে জমে ওঠে কলাগাছে ওঠার প্রতিযোগিতা। পরে উপজেলা পরিষদের পুকুরে আয়োজিত হয় হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা। তিনটি খেলাই আলাদা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত …
Read More »ব্রহ্মরাজপুরের বাঁধনডাঙায় আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও কমিটি গঠন
মোঃ হাফিজুল ইসলাম :প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাঁধনডাঙা জামে মসজিদে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ মাহফিলে কুরআন তেলাওয়াত, দুরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়।ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির …
Read More »সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে গোলপাতা রেস্টুরেন্ট উদ্ভোধন
মো. মোকাররাম বিল্লাহ ইমন: ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় নিরিবিলি নান্দনিক, মুক্ত পরিবেশে মানুষিক প্রশান্তির অভিজাত রুচিশীল মানুষের খাদ্য ও বিনোদনের দাহিদা মেটাতে যাত্রা শুরু করল সুন্দরবনের আঙ্গিকে গোলপাতা রেস্টুরেন্ট। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শহরের মিনি মার্কেট এলাকায় গোলপাতা রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোছায়েত হোসেন জ্যোতির স্বাগত বক্তব্যের পর মোনাজাত ও কেক কাটার মাধ্যমে রেস্টুরেন্টের শুভ উদ্ভোধন করেন …
Read More »সাতক্ষীরা জেলায় পুনরায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবি
তরিকুল ইসলাম: সাতক্ষীরা জেলায় পুনরায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা জেলা একটি সীমান্তবর্তী, কৃষিনির্ভর ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এলাকা। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এই জেলা এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় দীর্ঘদিনের বৈষম্যের ফলে জেলার জনগণ সমান …
Read More »পাইকগাছা-কয়রা প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি: উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে পাইকগাছা-কয়রার প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরামের আয়োজনে গদাইপুর বাজারে মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।অ্যাডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলনেতা গাজী ইসতেহাক, সাংবাদিক আব্দুল …
Read More »আশাশুনির বড়দলে মুক্তিযোদ্ধা পরিবারের সকলকে অচেতন করে মালামাল চুরি
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দার গাইনের পরিবারের সকলকে অচেতন করে নগদ অর্থ সহ বিপুল পরিমান মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ৩ সদস্যকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।বীর মুক্তিযোদ্ধা আব্দার গাইনের বড় ছেলে কবিরুল এর মেয়ে কানিজ ফাতেমা …
Read More »আশাশুনির বুধহাটা বাজারে বিডি ক্লিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে বিডি ক্লিন আশাশুনি শাখার উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং বাজার এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে সচেতন করা হয়। বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক সাব্বির আহমেদ, সমন্বয়ক লজিস্টিক মীমী, উপজেলা সহ …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ সহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।শুক্রবার দিনভর জেলার ভোমরা, মাদরা, হিজলদী, পদ্মশাখরা, তলুইগাছা, গাজীপুর, কাকডাঙ্গা, কালিয়ানী ও ঝাউডাঙ্গা থেকে এসব মালামাল আটক করা হয়।বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
