Breaking News

dainiksatkhira24

নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরায় আম ভর্তি ট্রাক উল্টে ব্যবসায়ির মৃত্যু

রঘুনাথ খাঁ: নিয়ন্ত্রণ হারিয়ে আম ভর্তি ট্রাক উল্টে যাওয়ায় এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের চিংড়িখালি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম- শহীদুল ইসলাম। তিনি যশোর জেলার শার্শা থানাধীন কায়বা গ্রামের আব্দুল মাজেদ এর ছেলে। প্রত্যক্ষদর্শী লাবসা গ্রামের সোহরাব হোসেন ও মৃতের স্বজনরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলারোয়া থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৫-০৭৭৪) আম …

Read More »

‘সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়’

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের তৃতীয় দিনের সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের …

Read More »

মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাট

অনলাইন ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আলী হোসেন একজন বীরমুক্তিযোদ্ধা ও গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১৫ সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে। তার ব্রেইন হেমারেজ, …

Read More »

কলারোয়ায় ইউনিয়নে ইউনিয়নে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা

কামরুল হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে কলারোয়ার একাধিক ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কলারোয়ার ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা …

Read More »

কালিগঞ্জ চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মোমিনুর রহমান:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে বাগদা চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ করার অপরাধে এক ব্যক্তিকে ‌২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।এসময় পুশকৃত ৪০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।বুধবার বেলা১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশের সহায়তায় সহকারী কমিশনার ( ভূমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন …

Read More »

তালায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হরিহননগর এলাকায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় মোকসেদ আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে । বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার খেরশা ইউনিয়নের হরিহননগর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী পুলিশ সুপার ও তালা থানার ওসি ।নিহত মোকসেদ আলী শেখ ওই এলাকার মৃত ওমর আলী শেখের ছেলে। …

Read More »

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল সহ আটক- ১

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ৩৫ বোতল ফেনন্সিডিল সহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদরের আলিপুর ইউনিয়নের শিবপুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় । আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ বাদল গাজী (৪২)। সে ওই এলাকার মৃত আফসার গাজীর ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, পুলিশ সুপার …

Read More »

যুব-নেতৃত্বে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথ সংলাপ অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ:সাতক্ষীরায় যুব-নেতৃত্বে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ মে) বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কনফারেন্স রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব-নেতৃত্বে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় সরকার, জেলা লিগ্যাল এইড অফিস, ওসিসি, আইন ও সালিশ কেন্দ্র, ইমাম, তরূণ ও …

Read More »

জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর ছাত্র ফেডারেশন খুলনা মহানগরের স্মারকলিপি প্রদান

মোঃ আলফাত হোসেনঃ বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর শাখার উদ্যোগে আজ ২৮ মে বুধবার বেলা ১১টায় শিক্ষায় বাজেট বৃদ্ধি, কার্যকর সংস্কার ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা শিক্ষা পরিদর্শক। স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ শাসনে …

Read More »

আশাশুনিতে কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে ৪শ বিঘা জমির মৎস্য ঘের প্লাবিত

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে কপোতাক্ষ নদে রক্ষা রিং বাঁধ ভেঙ্গে প্রায় ৪শ বিঘা জমির মৎস্য ঘের প্লাবিত হয়েছে ।এতে ক্ষতি হয়েছে ২০ লক্ষাধিক টাকা বলে দাবী ক্ষতিগ্রস্থ ঘের মলিকদের । বুধবার (২৮ মে) দুপুরে জোয়ারের দরগাহপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সুবেদখালী এলাকার কপোতাক্ষ নদের তীরে রিং বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। স্থানীয় ঘের মালিক রহমত আলী জানান, দুপুরে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com