dainiksatkhira24

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে। শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অস্ত্র উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধু নির্বাচনের প্রেক্ষাপটেই নয়, …

Read More »

জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না : শামীম হায়দার

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না। জাতীয় পার্টি ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে, আমরা সেটাকে ভ্রান্ত সংলাপ মনে করি। সেই সংলাপ টেকসই হবে না। শনিবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় তিনি …

Read More »

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি স ম নুরুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স ম শহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত …

Read More »

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ফেয়ার মিশনের প্রতিবাদ সমাবেশ 

মোমিনুর রহমান: দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ২২ আগষ্ট ২০২৫, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুনের সভাপতিত্বে ও ফেয়ার মিশনের সাধারন সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, ফেয়ার …

Read More »

সাতক্ষীরা ০৪ আসনের সীমানা নির্ধারণের প্রতিবাদ ও পূর্বের আসন ফিরে পেতে সংবাদ সম্মেলন

জি এম মুজিবুর রহমান ঃ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তীতে (৩০ জুলাই ২০২৫) সাতক্ষীরা-০৪ আসনের সীমানা নির্ধারণের প্রতিবাদে ও আশাশুনিকে সাতক্ষীরা-০৩ আসন হিসেবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবীতে আশাশুনিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় আশাশুনি উপজেলা জামায়াতের পক্ষ থেকে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তু্ষার লিখিত …

Read More »

রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে না: যশোরের সমাবেশে ভিপি নুর

জেমস আব্দুর রহিম রানা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ একটি অচল মাল। এ দেশে আর তাদের ফিরে আসার সুযোগ নেই। একইসাথে দেশে বিগত ৫০ বছর ধরে কালো টাকার রাজনীতি চলছে। এই ধারা বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে যশোর জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান …

Read More »

‘আপনি স্বাধীন খসরু নন, অশ্লীল খসরু’- উপদেষ্টাকে নিয়ে মন্তব্যে নিন্দার ঝড়ৎ

বিনোদন ডেস্ক: দুই পর্দার জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ নির্মিত দর্শকপ্রিয় নাটক ‘তারা তিনজন’ দিয়ে ব্যাপক পরিচিতি পান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার কিছু কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় নেটপাড়া। শুধু তাই নয়, এই অভিনেতাকে নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে দেশের তারকামহলেও। গত বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন খসরু। সেখানে পরিবেশ, বন …

Read More »

নিজের ‘কাছের মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: শুল্কসহ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই নিজের অন্যতম ঘনিষ্ঠজন সার্জিও গোর-কে দেশটির রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেছেন, “সার্জিও আমার খুবই ভালো বন্ধু। বহু বছর ধরে তিনি আমার পাশে আছেন। আমার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় তিনি …

Read More »

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

নিউজ ডেস্ক: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন। শুক্রবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসবেন ইসহাক দার। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত পরিসর ছাড়াও আঞ্চলিক ও …

Read More »

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব চেয়েছে ইসি

নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ আগস্টের মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে মাঠ কার্যালয়ের গোডাউন খালি রাখতে প্রয়োজনীয় বরাদ্দের চাহিদা পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছে গেছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com