ডেস্ক রিপোর্ট:রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। এতে অন্তত আরও দুজন আহতের খবর পাওয়া গেছে।শনিবার (১৯ জুলাই) রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মাওলানা আবু সাঈদ (৫২) খুলনার দাকোপ উপজেলা আমির। আহতরা হলেন, জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. …
Read More »dainiksatkhira24
পাইকগাছায় দাখিল পরীক্ষায় ১৯ জন অংশগ্রহণ করে ১৫ জন ফেল
শাহরিয়ার কবির: চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে বাংলাদেশ শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় খুলনা জেলার পাইকগাছা উপজেলায় একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে ১৫ জন অকৃতকার্য(ফেল) করেছেন।পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৭৯% ফেল করেছেন এবং ২১% পাশ করেছে। জানা যায়, ২০২৫ সালের এপ্রিল মাসের ১০ তারিখে এসএসসি সমমান দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত দাখিল পরীক্ষায় খুলনার …
Read More »ভোগান্তির পর খাল খনন, এরপর মামলা! আশাশুনিতে প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধিঃ টানাবৃষ্টিতে জলবদ্ধতা নিষ্কাশনের জন্য সাতক্ষীরার আশাশুনি উপজেলার খরিয়াটী এলাকার মানুষ খাল খনন করার কারণে প্রভাবশালীদের হয়রানি মূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে শত শত মানুষের উপস্থিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার খরিয়াটী এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকালে খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তালা শালিকা কলেজের প্রভাষক মাসুদ করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরদার …
Read More »হলফনামায় মিথ্যা তথ্য: শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না ইসি
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সুস্পষ্ট অপরাধ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে দুর্নীতি দমন কমিশনকে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। শুক্রবার (১৮ জুলাই) নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি জানান, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে। …
Read More »জাতিসংঘের মানবাধিকার মিশনের ঢাকায় আনুষ্ঠানিক যাত্রা
নিউজ ডেস্ক: ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি মিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। চলতি সপ্তাহে এ নিয়ে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। শুক্রবার (১৮ জুলাই) জেনেভার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তায় জাতিসংঘের মানবাধিকার অফিস এবং বাংলাদেশ সরকার চলতি সপ্তাহে …
Read More »তালায় আদর্শ গ্রাম গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার রহিমাবাদ গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে গড় তোলার লক্ষ্যে জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নুরুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য …
Read More »জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরায় ম্যারাথন ও শ্রদ্ধানুষ্ঠান
রঘুনাথ খাঁ: ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ম্যারাথন দৌড়টি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড মোড়, নারিকেলতলার মোড় হয়ে জেলা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে শেষ হয়। পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয় । সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে …
Read More »তালায় বিএনপির ওয়ার্ড সম্মেলনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান হাবিবের
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালার তেতুলিয়া ইউনিয়নের বিএনপির ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি হাবিব এসময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক …
Read More »যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই পথে হাঁটছে: ফয়জুল করীম
ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘যে স্লোগান একসময় আওয়ামী লীগের ছিল, এখন সেই স্লোগান বিএনপি দিচ্ছে। যে স্লোগান দিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই ধ্বংসের পথে হাঁটছে।’বৃহস্পতিবার (১৭ জুলাই) ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। বক্তব্যে তিনি বলেন, …
Read More »বিএনপিতে এক কোটি নতুন সদস্য নেওয়া হবে: রিজভী
ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যার কয়েক কোটি সমর্থক রয়েছে। আমাদের লক্ষ্য সারা দেশে নতুন করে এক কোটি সদস্য করা।’বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটি আয়োজন করা হয় বিএনপির সদস্য নবায়ন ও …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
