বুধহাটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

Spread the love

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাজাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বাদ আসর বুধহাটা বাজার খেয়াঘাট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধহাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কবির আহম্মেদ ঢালী। শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ জিয়ার গৌবরময় জীবনের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান বকুল, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী খোরশেদ আলম, শওকত হোসেন, মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, রিপন হোসেন, আজিম উদ্দীন, সেলিম রেজা প্রমুখ। সবশেষে মীলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন, দরগাহ জামে মসজিদের ঈমাম হাফেজ মাওঃ রবিউল ইসলাম।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com