dainiksatkhira24

বাঁশদহে নির্বাচনী অফিস উদ্বোধন করলেন আলহাজ্ব আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের কান্ডারী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এর বাঁশদহা ইউনিয়নে নির্বাচন পরিচালনা কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে সাবেক বাঁশদহা ইউনিয়ন বিএনপির সভাপতি এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে …

Read More »

হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি ঃ নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলী এসময় স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, শহরসহ জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ড …

Read More »

সাতক্ষীরার শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় শিশু সহ ১১ জন অসুস্থ

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে নতুন ঘর নির্মান উপলক্ষে পারিবারিক পিঠা উৎসবে বিষক্রিয়ায় শিশুসহ একই পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে উপজেলার সোনাখালী গ্রামে সাইদ গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলো, সুমাইয়া (২২), আইজা (০২), মেহজাবিন (১০), সামিয়া (০৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (০১), …

Read More »

সাতক্ষীরার শ্যামনগরে কৃষি প্রতিবেশ বিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীফলকাঠিতে বারসিক আয়োজিত এ কর্মশালায় ২০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই মাঠ প্রশিক্ষণে পরিবেশবান্ধব কৃষিচর্চা, টেকসই ফসল ব্যবস্থাপনা, প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বৃদ্ধি, জীববৈচিত্র সংরক্ষণ, পুকুরপাড় ও বাড়ির আঙিনায় সবুজায়নসহ বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শ্রীফলকাঠি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ …

Read More »

সাতক্ষীরা বিজিবির অভিযানে মাদকসহ ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল মদ, ১৩৮ বোতল নেশাজাতীয় সিরাপসহ প্রায় ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় …

Read More »

সাতক্ষীরায় উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘আনন্দ’র ছাগল বিতরণ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকির মুখে থাকা সাতক্ষীরার উপকূলীয় জনপদ। এই জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আনন্দ’এর উদ্যোগে ব্লাকবেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে। জার্মান দাতা সংস্থা বিএমজেড (বিএমজেড) ও ডব্লিউএইচএইচ (সম্পর্কে)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ‘কমিউনিটি–লেড ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবল লাইভলিহুড ইন কোস্টাল এরিয়া’ প্রকল্পের আওতায় এই সহায়তা …

Read More »

উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধিঃ ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তর কর্তৃক আয়োজিত “ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে খুলনার সিএসএস আভা সেন্টারে। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ (২৪–২৫ নভেম্বর ২০২৫) এ শ্যামনগর ও আশাশুনি উপজেলার বুড়িগোয়ালিনী, গাবুরা, পদ্মপুকুর, নূরনগর ও দরগাহপুর ইউনিয়ন পরিষদের মোট ২৫ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা …

Read More »

টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সাত দফা দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুই শতাধিক নারীরা । মঙ্গলবার(২৫নভেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার চত্বরে প্রতাপনগর জলবায়ু পরিবর্তন স্থানচ্যুত এবং সুরক্ষার অধিকারের অন্তর্ভুক্তির আহ্বানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত নিলুফা খাতুন, আবু মুসা, রহিমা …

Read More »

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

হুসাইন বিন আফতাব: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী পালিত “১৬ দিন কর্মসূচি” উপলক্ষে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বিশেষ সচেতনতা উদ্যোগ গ্রহণ করেছে B4RL প্রকল্প। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা চত্বরে একটি র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী, শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও সচেতনতামূলক বার্তা নিয়ে অংশগ্রহণকারীরা ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে …

Read More »

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের শুভেচ্ছা বিনিময়

জহর হাসান সাগর: সাতক্ষীরা জেলা তালা উপজেলার মানবিক সংগঠন হাজরাকাটী ব্লাড ডোনার ক্লাব সোমবার, ২৪ নভেম্বর বিকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা দীপা রানী সরকার মহোদয়ার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে ক্লাবের মানবসেবামূলক ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— শিশুদের জন্য চারা রোপণ ও বিতরণ কর্মসূচি, যা …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com