dainiksatkhira24

শিগগিরই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ: জানাল এনসিপি

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, শিগগিরই দেশে নতুন একটি রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে। দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতের এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনার শেষে তিনি জোট–গঠনের ইঙ্গিত দেন। নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “অচিরেই বিএনপি–জামায়াতের বাইরে আরেকটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী। এই জোট জুলাইয়ের গণঅভ্যুত্থানের …

Read More »

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরাবে না: শফিকুর রহমান

নিউজ ডেস্ক: জামায়াত ক্ষমতায় গেলে নারীদের বোরকা পরতে জোর করা হবে—এমন অভিযোগ ‘ভয় দেখানো’র কৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতায় গেলে কাউকে কোনো পোশাক পরতে বাধ্য করা হবে না। নারী–পুরুষ সবার নিরাপত্তা, সম্মান ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে তাদের প্রতিশ্রুতি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরে রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজ রোডে আয়োজিত এক …

Read More »

ডিসেম্বরেই চালু হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট

নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বর মাস থেকে করাচি–ঢাকা রুটে পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। তিনি মনে করেন, এটি দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হবে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)–এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই ও …

Read More »

যে কারণে শেখ হাসিনাকে ফেরত দিতে অনিচ্ছুক ভারত

নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকার ভারতের কাছে নোট ভারবাল পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পাঁচ দিন পর এ অনুরোধ পাঠানো হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ—গত বছরের জুলাই–আগস্ট মাসের শিক্ষার্থী আন্দোলন দমনে নির্দেশনা দিয়ে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু ঘটানো। রায়ের …

Read More »

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট, কমিশনের জন্য চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এ জন্য ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া নীতিমালা অনুমোদন দিয়ে গণভোট পরিচালনা, গণনা ও প্রস্তুতিমূলক প্রক্রিয়ার বিধান নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে তিনবার গণভোট হলেও জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের নজির নেই। ফলে একই দিনে দেশে ও প্রবাসে প্রায় ১৩ কোটি ভোটারের জন্য দুটি ভোট পরিচালনায় …

Read More »

সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি: ভারতে চলমান বিশেষ ভোটার তালিকা হালনাগাদকরণ কর্মসূচি SIR (Special Intensive Revision)–কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বসিরহাট উপজেলার তারালী ও হাকিমপুর সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যথাযথ নাগরিকত্বের নথিপত্র না থাকা বহু মানুষ সীমান্তে জড়ো হওয়ায় সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের বুথ লেভেল অফিসাররা …

Read More »

হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলী স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, শহরসহ জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন …

Read More »

আশাশুনিতে আরও সুবিধা হস্তান্তরের বিষয়ে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে বৈঠক

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আরও সুবিধা হস্তান্তরের বিষয়ে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেফ দ্যা চিল্ড্রেন এর সহায়তায় উত্তরণের বাস্তবায়নে পাইলটিং সেফ ওয়াটার ম্যানেজমেন্ট সিসটেম ফর ক্লাইমেট এ্যাফেক্টেড ফ্যামিলিস ইন সাতক্ষীরা প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। …

Read More »

কাদাকাটিতে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী শোডাউন ও পথসভা

জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী প্রচারনা, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় কাদাকাটি হলদেপোতায় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির মাওঃ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হায়দারের সঞ্চালনায় সমাবেশে …

Read More »

সদরের বিভিন্ন স্থানে আব্দুর রউফের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের জননন্দিত ও প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার, …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com