Breaking News

শিগগিরই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ: জানাল এনসিপি

Spread the love

নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, শিগগিরই দেশে নতুন একটি রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে। দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতের এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনার শেষে তিনি জোট–গঠনের ইঙ্গিত দেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “অচিরেই বিএনপি–জামায়াতের বাইরে আরেকটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী। এই জোট জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কাজ করবে। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়ানো এ জোট ৩০০ আসনেই প্রার্থী দেবে।”

তিনি আরও জানান, নতুন জোটে থাকবে সংস্কার–মনা সংগঠন ও ব্যক্তি, যারা নারীর অধিকার, আলেম–ওলামাদের ন্যায্য দাবি, এবং দুর্নীতি–সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেবে।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করছে। তার দাবি, নির্বাচন বানচাল এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে জাতীয় পার্টিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার পাঁয়তারা চলছে।

হাসনাত বলেন, “ভারত ও আওয়ামী লীগের কিছু অর্থনৈতিক শক্তি জাতীয় পার্টিকে সামনে রেখে ভোট প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি।”

About dainiksatkhira24

Check Also

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com