Breaking News

dainiksatkhira24

সৌদি আরবে ঈদ শুক্রবার

নিউজ ডেস্ক: সৌদি আরবে আজ বুধবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা …

Read More »

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪ কোটি টাকার রেকর্ড টোল আদায়

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঢল নামায় পদ্মা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার এই সেতু দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এর ফলে দুই প্রান্তের টোল প্লাজা থেকে মোট ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার …

Read More »

ইরান পরমাণু পুনর্গঠনের কোনো চেষ্টা করেনি: তুলসী গ্যাবার্ড

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কোনো চেষ্টা করেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড। বুধবার (১৮ মার্চ) ওয়াশিংটন ডিসিতে এক সংসদীয় শুনানিতে সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে দেওয়া এক লিখিত সাক্ষ্যে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর ফলে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর …

Read More »

কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে আবারও হামলা চালানো হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র দক্ষিণ পার্স ভয়াবহভাবে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। ট্রাম্প তার পোস্টে দাবি করেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের চালানো হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘কিছুই জানত না’। তিনি বলেন, ইসরায়েল ‘রাগের বশে’ ওই হামলা …

Read More »

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু

নিউজ ডেস্ক: সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে প্রবাসীর বাবা শহীদ সওদাগর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে থাকা …

Read More »

সাতক্ষীরা রসুলপুর ও কাটিয়ায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পৃথক দুটি ঘটনায় দুইজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলার রসুলপুর ও শহরের কাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রসুলপুরের কদমতলা এলাকার মৃত সামসুদ্দীন মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে বাড়ির গেটের পাশে গ্রিলের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের …

Read More »

যৌতুকের চাপেই কি মৃত্যু? সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পল্লী থেকে কারিনা দাস (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া কারিনা দাস সাতক্ষীরার সদর উপজেলার বাটকেখালী সঞ্জয় দাসের মেয়ে। মঙ্গলবার(১৭ মার্চ) সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কাশিপুর গ্রামের ঋষি পাড়ায় এ ঘটনা ঘটে । এদিকে ঘটনার পরে দুপুর ১ টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাশুনি -সাতক্ষীরা সড়কে কারিনার স্বামী সুজিত …

Read More »

আরব আমিরাতে ইরানের অতর্কিত হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দেশটি আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরান মূলত সংযুক্ত আরব আমিরাতের পরিবহন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনায় আগুন লাগার …

Read More »

সাতক্ষীরা পৌর এলাকায় তীব্র পানি সংকট: জনজীবনে চরম দুর্ভোগ, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌর এলাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে পাইপলাইনে পানি সরবরাহ বন্ধ থাকা এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শহরের ৯টি ওয়ার্ডের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। খাবার পানি তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় ব্যবহারেও পানি মিলছে না। শহরের ইটাগাছা, কামালনগর, রসুলপুর, মুনজিতপুর, দক্ষিণ কাটিয়া, লস্করপাড়া ও মাস্টারপাড়া এলাকায় সরেজমিনে দেখা গেছে, পানির জন্য হাহাকার …

Read More »

নতুন পোশাক পেয়ে সাতক্ষীরায় ৩০০ শিশুর মুখে ফুটলো ঈদের  হাসি 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ৩ শতাধিক শিশুর মুখে ফুটলো ঈদের হাসি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নতুন পোশাক ও নতুন টাকা ঈদ সালামি পেয়ে আনন্দে মেতে ওঠে তারা। শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন, এতিম ও দুস্থ পরিবারের শিশুদের হাতে উঠিয়ে দেয় নতুন পোশাক। এই আয়োজনকে ঘিরে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণ শিশুদের হাসি আর আনন্দে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com