Breaking News

dainiksatkhira24

সাতক্ষীরায় মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো। শনিবার (২৩ আগস্ট) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রথমবারের মতো অত্যন্ত জটিল একটি স্পাইন সার্জারি বা মেরুদণ্ডের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।এর আগে খুলনা বিভাগের কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এত বড় মেরুদণ্ডের অপারেশন হয়নি বলে জানিয়েছেন সামেক কতৃপক্ষ। এই অপারেশনটির নেতৃত্ব দেন খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) ডাঃ …

Read More »

‘একাত্তরের ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে’

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ১৯৭১ সালের ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে বলে মন্তব্য করেছেন, ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠক শেষে সাংবাদিকরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যাসহ …

Read More »

ঝাউডাঙ্গা ইউনিয়নে ২৩১জন উপকারভোগীর মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ২৩১জন উপকারভোগীর মাঝে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়নাধীন ২০২৫-২৬ চক্রের ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে এই কার্ড ও চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বিল্লাল হোসেনের …

Read More »

দীর্ঘ বিরতির পর যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

জেমস আব্দুর রহিম রানা: বর্তমান দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ চার মাস পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দুই চালানে দেশে প্রবেশ করেছে ১২ টি ভারতীয় ট্রাকে ৪২১ মেট্রিক টন চাল। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত থেকে শনিবার (২৩ আগস্ট) গভীর অঘ্ররাত পর্যন্ত প্রথম চালানে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ৯টি ট্রাকে মোট ৩১৫ মেট্রিক …

Read More »

৪ স্মারক ও এক চু‌ক্তি সই করল বাংলাদেশ-পা‌কিস্তান

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশ ও পা‌কিস্তান এক‌টি চু‌ক্তি এবং ৪টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। রোববার (২৪ আগস্ট) রাজধানীর এক‌টি হোটেলে তৌ‌হিদ হোসেন-ইসহাক দার শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক‌টি চুক্তি ও ৪টি এমওইউ …

Read More »

রাশিয়ার একাধিক জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলা, পেট্রলের দামে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় দেশটিতে পেট্রলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সংকট নিয়ন্ত্রণে আনতে মস্কো সরকার পেট্রল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও ভোক্তাদের জন্য পরিস্থিতি স্বস্তিকর হয়নি। সিএনএনের হিসাবে দেখা যায়, শুধু চলতি আগস্ট মাসেই অন্তত ১০টি গুরুত্বপূর্ণ রুশ তেল ও গ্যাস স্থাপনায় ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এসব শোধনাগার বছরে প্রায় …

Read More »

সব নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী, থাকবে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতাও

নিউজ ডেস্ক: দেশে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া। এরইমধ্যে অনেক দল প্রস্তুতিও শুরু করেছে। তবে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয়ে সেনাবাহিনী শুধু ‘স্ট্রাইকিং ফোর্স’ নয়, অন্যান্য বাহিনীর মতো পূর্ণ ক্ষমতায় আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে। এজন্য আরপিও (গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ) সংশোধন করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রস্তাব পাঠাতে যাচ্ছে ইসি। এর মাধ্যমে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে নির্বাচনি দায়িত্বে পূর্ণ ক্ষমতা দিতে চায়। ফলে ম্যাজিস্ট্রেটের চাহিদার ওপরে নয়, …

Read More »

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক চলছে। রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর এক‌টি হোটেলে এ বৈঠক শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‌্য বলছে, বৈঠকে বাংলাদেশ প্রতি‌নি‌ধিদলে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খ‌লিলুর রহমান, পররাষ্ট্রস‌চিব আসাদ আলম সিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। বৈঠক …

Read More »

রোহিঙ্গা সংকট মোকাবিলায় কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন আজ থেকে শুরু

নিউজ ডেস্ক: রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কক্সবাজারে আজ থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার (২৪ আগস্ট) থেকে ২৬ আগস্ট উখিয়ার ইনানীর সেনাবাহিনী পরিচালিত হোটেল বে-ওয়াচ মিলনায়তনে চলবে উচ্চ পর্যায়ের এ আয়োজন। ‘টেকঅ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ স্টেকহোল্ডারস ডায়ালগ যৌথভাবে আয়োজন …

Read More »

‘একাধিক দেশে নিজস্ব অস্ত্র কারখানা রয়েছে ইরানের’

আন্তর্জাতিক ডেস্ক: ইরান বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজস্ব অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে বলে দাবি ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর। তবে কোন কোন দেশে এসব কারখানা গড়ে তোলা হয়েছে, তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। খবর ইরান ইন্টারন্যাশনালের। শুক্রবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরজাদেহ বলেন, ‘আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা তৈরি করেছি। তবে আপাতত সেসব দেশের নাম ঘোষণা করব …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com