
প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা প্রায় ১ কেজি ক্রিষ্টাল মেথ আইস ও ২০ বোতল ভারতীয় মদসহ চার কোটি পঞ্চান্ন লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার(১ ডিসেম্বর) দিনভর জেলার হিলজদী কাকডাঙ্গা, মাদরা, তলুইগাছা ও সদর ব্যাটালিয়নের এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি জানায় , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৪/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিশুতলা আমবাগান নামক স্থান হতে ৩০,০০০/- টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় মদ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৫ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী ও কেরাগাছি নামক স্থান হতে ৪,৪৭,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দক্ষিণ চান্দা নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০২ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীর থানাধীন কেরাগাছি বাশবাগান নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪/২ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৩ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তলুইগাছা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নামক স্থান হতে ৪,৪৭,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করা হয় ।
তিনি আরো জানান, আটককৃত মালামালের অবেধ বাজার মূল্য চার কোটি পঞ্চান্ন লক্ষ সাত হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
