Breaking News

dainiksatkhira24

কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শ্যামনগর ফুটবল একাডেমি

কামরুল হাসান: কলারোয়ায় কপাই ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনালে শ্যামনগর ফুটবল একাডেমি শিরোপা জয় করেছে।শনিবার (২৫ অক্টোবর) কলারোয়া ফুটবল ময়দানে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২-১ গোলে সাতক্ষীরার শ্যামনগর ফুটবল একাডেমি ধুলিহর সুপারস্টারকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হাজার হাজার দর্শক পরিপূর্ণ এ খেলায় অনুপম ক্রীড়াশৈলী প্রদর্শন করে শ্যামনগর ফুটবল একাডেমি খেলার প্রথমার্ধে …

Read More »

মনিরামপুরকে দূর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই- জামায়াত প্রার্থী গাজী এনামুল

জেমস আব্দুর রহিম রানা:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডঃ গাজী এনামুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার বিকেলে মনিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে অ্যাডঃ গাজী এনামুল হক মনিরামপুরবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা …

Read More »

জাতীয়তাবাদী তরুণদল সাতক্ষীরা জেলা শাখার পরিচিতি সভা

ফিরোজ হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সাতক্ষীরা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হল রুমে পরিচিত সভায় জেলা জাতীয়তাবাদী তরুণদলের সভাপতি এমডি আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দীর্ঘ …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ছয় লাখ টাকার ভারতীয় মাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার দিনভর জেলার ভোমরা, বৈকারী, ঘোনা, তলুইগাছা, মাদরা, হিজলদী বিওপি ও ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে একব প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা …

Read More »

বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী

মো: সাগর হোসেন: “রক্ত দানে নেইকো ভয়, এ দানে আল্লাহ খুশি হয়”—এই স্লোগানকে ধারণ করে বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) সকালে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব।সহসভাপতি মাহমুদুর রহমান এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা …

Read More »

সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে হেলথ এডুকেশন ইউনিট সাতক্ষীরার আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় মূল প্রবন্ধ উপাস্থাপন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের …

Read More »

টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি গাজা নিয়ন্ত্রক গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। সম্প্রতি কায়রোতে মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটির নেতারা। শুক্রবার নিজেদের ওয়েব সাইটে পোস্ট করা বিবৃতিতে এ প্রসঙ্গে হামাসের হাইকমানড বলেছে, “আমরা গাজা উপত্যকার প্রশাসনিক ক্ষমতা প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে হস্তান্তরে রাজি আছি। আমরা আশা …

Read More »

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস

নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে— যাতে এটি আরও গতিশীল, …

Read More »

সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন: হাসনাত

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামীতে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে উল্লেখ …

Read More »

যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করবে না রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। তবে তিনি স্বীকার করেছেন, ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্র সমপ্রতি রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট ও লুকোইলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি এদের প্রায় তিন ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউক্রেনে যুদ্ধ বন্ধে চাপ বাড়ানোর অংশ …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com