Breaking News

dainiksatkhira24

সুদানে শুরু হয়েছে গৃহযুদ্ধ,পালিয়েছে ৬০ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ এর দখল করা এল-ফাশের শহর থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৮-মাস ধরে অবরোধ, অনাহার ও বোমাবর্ষণের পর আরএসএফ যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে। ইউএনএইচসিআর এর ইউজিন বায়ুন বিবিসিকে বলেছেন, সহিংসতা থেকে বাঁচতে গত কয়েকদিনে …

Read More »

প্রায় নয় মাস পর খুলে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন

নিউজ ডেস্ক: প্রায় নয় মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে নভেম্বর মাসজুড়ে পর্যটকদের শুধু দিনের বেলায় ঘুরে এসে ফিরে আসতে হবে। ডিসেম্বর ও জানুয়ারি—এই দুই মাস দ্বীপে রাত যাপনের অনুমতি থাকবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটকদের যাতায়াতের জন্য আজ কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার আউলিয়া’ নামের …

Read More »

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

নিউজ ডেস্ক: আজ (১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, মোবাইল অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করছে। এর আগে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন। নতুন নির্দেশনা অনুযায়ী এখন একজন ব্যবহারকারী সব অপারেটর মিলিয়ে সর্বাধিক ১০টি সিম রাখতে পারবেন। বিটিআরসি …

Read More »

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ভেঙে গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন। শুক্রবার আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাখনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ‘দীর্ঘস্থায়ী শান্তির আশা টিকিয়ে রাখতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরৃতি মেনে চলা উচিত।’ তিনি জানান, শারম আল–শেখ ঘোষণায় স্বাক্ষর করে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব …

Read More »

বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ জানালেন অজিত দোভাল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর প্রভাব ছিল। শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাষ্ট্রীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে দেওয়া (৩১ অক্টোবর) বক্তব্যে দোভাল …

Read More »

সাংবাদিকতার মানদণ্ড বহন করছে না রয়টার্স: উপ-প্রেস সচিব

নিউজ ডেস্ক: ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের অতীতের সাংবাদিকতার মানদণ্ড বহন করছে না বলে মন্তব্য করেছেন উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। বিশেষ করে বাংলাদেশ নিয়ে তাদের একাধিক প্রতিবেদনে ভুল, পক্ষপাত ও উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করেন তিনি। শুক্রবার (৩১ অক্টোবর) স্যোশাল মিডিয়ায় এক স্ট্যাটাস পোস্টের মাধ্যমে তিনি এ কথা বলেন। ফেসবুক স্ট্যাটাসে আজাদ মজুমদার লিখেছেন, ‘আমি রয়টার্সের সঙ্গে সাত …

Read More »

পার্বতীপুরে ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি

মোঃ রুকুনুজ্জামান: দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ১৩ কিলোমিটার ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ৬ হাজার নাটবল্টু চুরি। ভবানীপুর রেলস্টেশন থেকে পান্তাপাড়া-কালিকাপুর পর্যন্ত ৪ কিলোমিটার রেললাইনের ২ হাজার ফিসপ্লেট (এমএসপ্লেট) ও ৪ হাজার ফিসবোল্ট চুরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে গত সোম ও মঙ্গলবার ৬৩ লাখ ৪ হাজার টাকার বেশি রেল সম্পদ চুরি হয়েছে। দুর্বৃত্তরা দিনদুপুরে এসব নাটবল্টু খুলে নিলেও কর্তৃপক্ষ এখনো …

Read More »

সাতক্ষীরায় ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

মোঃ হাফিজুল ইসলাম :“সুস্থ দেহ, সুন্দর মন—দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহর শাখার অন্তর্গত পৌরপূর্ব থানা শাখা বনাম স্কুল বিভাগ দলের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।ম্যাচের উদ্বোধন করেন শহর ছাত্রশিবিরের স্পোর্টস …

Read More »

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু!

শাহরিয়ার কবির: খুলনার পাইকগাছায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক বয়োবৃদ্ধ ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ভিক্ষুকের নাম মো. সোহরাব আলী সরদার (৭০)। তিনি হরিঢালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তার পাশে ভিক্ষা করছিলেন সোহরাব আলী। হঠাৎ দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থায় …

Read More »

উত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি : উত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মসজিদের মুসুল্লীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির উপদেষ্টা ডা:আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ নেছার উদ্দীন, সহ-সভাপতি এড. বসির উদ্দীন, সাধারণ সম্পাদক মো: রাশিদ হাসান চৌধুরী বাবু সহ অন্যরা। বক্তারা বলেন, অত্র এলাকার পর সম্পদ লোভী আব্দুল হালিম, সাঈদ চৌধুরী,লিয়াকত, আব্দুল হান্নান, …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com