নিউজ ডেস্ক: সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর একটি হোটেলে আজ শুক্রবার সন্ধ্যায় এনসিপি আয়োজিত নীতিনির্ধারণবিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, ‘তফসিল নিয়ে ইসি (নির্বাচন কমিশন) সিদ্ধান্ত নেবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। …
Read More »dainiksatkhira24
যশোর বোর্ডে শতভাগ ফেল ২০ কলেজকে শোকজ, বাতিল হতে পারে স্বীকৃতি
নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ নোটিশ দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। জবাব সন্তোষজনক না হলে এসব প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক স্বীকৃতিও বাতিলসহ পাঠদানের অনুমতিও হারাতে পারে। গত ১৬ অক্টোবর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সে সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড.আব্দুল মতিন …
Read More »‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন আজ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ূন কবীর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেন কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে …
Read More »“২০২৬ বিশ্বকাপের ড্র ঘোষণা: সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, গ্রুপ পর্বেই এমবাপ্পে–হলান্ড দ্বৈরথ”
স্পোর্টস ডেস্ক: আগামী বছরের ১১ জুন পর্দা উঠছে ফুটবলের সবচেয়ে বড় আসর—ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশের ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো ৩২ নয়, মোট ৪৮ দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে, ফলে ম্যাচসংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ১০৪। উদ্বোধনী ম্যাচের ১৮৮ দিন আগে ওয়াশিংটনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ড্র অনুষ্ঠান। যদিও অংশগ্রহণকারী দলগুলোর …
Read More »সৌদি আরবের সিনেমা উৎসবে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই
বিনোদন ডেস্ক: বিশ্ব সিনেমার মানচিত্রে দ্রুতই নিজের অবস্থান শক্ত করেছে সৌদি আরব। দেশটিকে ঘিরে এখন সারা বছরই চলে চলচ্চিত্র উৎসব ও তারকাদের আনাগোনা। সেই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর শুরু হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের’ পঞ্চম আসর। ১০ দিনের এই আয়োজনজুড়ে প্রদর্শিত হবে ৫০টির বেশি দেশের শতাধিক ছবি। রেড কার্পেটের প্রথম রাতটিই যেন তারকার মেলায় রূপ নেয়। হাজির হন অ্যাড্রিয়েন ব্রডি, …
Read More »পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক: সপ্তাহের শুরুতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দু’পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয় বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। আফগানিস্তানের তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন যে, পাক সেনারা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের একজন মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে …
Read More »জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর
নিউজ ডেস্ক: আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (একাংশ) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) কয়েকটি দলের সমন্বয়ে একটি বৃহত্তর রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে। এই জোটের আত্মপ্রকাশ উপলক্ষে আগামী সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ইমানুয়েলস পার্টি সেন্টারে (বাড়ি-৮, রোড-১৩৫, গুলশান-১, ঢাকা) একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন জাতীয় …
Read More »জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী
নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সংসদীয় এলাকায় বিএনপি ও জাতীয় পার্টি–জাপাসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিনারকোট ৪নং ওয়ার্ড আয়োজিত বিশাল জনসমাবেশে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার। প্রধান অতিথির বক্তব্যে …
Read More »বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে চেতনানাশক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজন রিমান্ডে
নিউজ ডেস্ক: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তাঁর সহপাঠীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। চেতনানাশক খাইয়ে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগে ওই ছাত্রীর করা মামলায় তাঁর সহপাঠীসহ চার শিক্ষার্থীকে গতকাল বুধবার গ্রেপ্তার করে পুলিশ। এর …
Read More »খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই নির্বাচনকেন্দ্রিক কাজে ফিরতে চায় বিএনপি
নিউজ ডেস্ক: প্রথম ধাপে ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণার এক মাস পর গত বৃহস্পতিবার আরও ৩৬টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এমন এক সময় দলটি দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করল, যখন হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এমন সময়ে প্রার্থী ঘোষণা করে কার্যত …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
