নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের আওতাধীন চান্দুরিয়া ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, চান্দুরিয়া বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/২ …
Read More »dainiksatkhira24
প্রশিক্ষণ বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারার বিরুদ্ধে
হাফিজুর রহমান:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের ( বিআরডিবি) তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদি আয়বর্ধন মূলক মহিলাদের হাঁস, মুরগি পালনের উপর ৩০ জন মহিলা প্রশিক্ষণার্থীদের খাবার ,নাস্তা ও প্রশিক্ষণ বরাদ্দের অর্ধেক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার অতিরিক্তে দায়িত্বে থাকা পল্লীউন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) তানজিয়ারার বিরুদ্ধে। গত ৫ মার্চ হতে ৩ দিনব্যাপী গতকাল মঙ্গলবার ৭ মার্চ ছিল প্রশিক্ষণের শেষ দিন। উপজেলার দরিদ্র ৩০ জন মহিলা …
Read More »দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ
নিজস্ব প্রতিনিধ : দেবহাটা উপজেলা নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহর সরকারি রাস্তার ধারের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল সকাল ১০ টার দিকে দেবীশহর এলাকায় সরকারি আইডি ভুক্ত রাস্তা যার নম্বর ৫১১৮ । মৃত মানিক মোড়লের পুকুরের …
Read More »সাতক্ষীরায় স্বাস্থ্য দিবসের আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি ঃ উপকূলীয় এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে মানুষের মাঝে আধুনিক স্বাস্থ্য জ্ঞান এবং সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচিতে এমন পরামর্শ দেন তারা। এজন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় বাসিন্দাদের সুস্বাস্থ্যে ফ্রেন্ডশিপের কর্মসূচিকে এগিয়ে নেয়ার তাগিদ দেন বক্তারা। স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম। এবারের প্রতিপাদ্য …
Read More »খানপুর থেকে গুনাকরকাটি মাহফিলে যাওয়ার পথে রইচপুরে দুর্ঘটনা খাদে ইঞ্জিনভ্যান, ব্যাপক ক্ষয়ক্ষতি
মো. মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরায় এক ধর্মীয় মাহফিল থেকে অন্য মাহফিলে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে খাদে ছিটকে পড়েছে একটি মালবাহী ইঞ্জিনভ্যান। এ ঘটনায় একজন গুরুতর আহত হওয়ার পাশাপাশি ভ্যানে থাকা মিষ্টি ও মিষ্টান্ন তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রইচপুর উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা …
Read More »ইউরোপের পথে ‘দেলুপি’
বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সিনেমার জয়যাত্রা অব্যাহত রেখে এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দেলুপি’। অস্ট্রিয়ার ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ জায়গা করে নিয়েছে সিনেমাটি। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ সিনেমাটি নির্বাচিত হয়েছে। উৎসবটি চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। সিনেমাটির নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম গণমাধ্যমকে জানান, আগামী …
Read More »১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট
ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ হবে ১২ মে।সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা শেষে এসব কথা বলেন তিনি।আখতার আহমেদ বলেন, আগামী ৯ মে বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের নির্বাচনকে ১২ ফ্রেব্রুয়ারির ভোটের মতোই গুরুত্ব দেওয়া …
Read More »ইউএনও হোসনে আরাকে আবারও বদলি
ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহ সদর উপজেলার সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরাকে এবার সাতক্ষীরার তালা থেকে রাজশাহী বদলি করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে আবার নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, হোসনে আরাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার …
Read More »৭ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
ডেস্ক রিপোর্ট: পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খান-কে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে পারসোনাল ম্যানেজমেন্ট-১-এ কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স …
Read More »নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প’
আন্তজার্তিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে ইরান। এমনই দাবি করেছে ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র। এতে আরও বলা হয়েছে, ট্রাম্পের ইরানবিরোধী ক্রমবর্ধমান কঠোর বক্তব্য তার যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দেয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ইরান নিয়ে আক্রমণাত্মক ও অশালীন বক্তব্য দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের জেরে ইরানি …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
