Breaking News

আশাশুনি উপজেলাকে স্বতন্ত্র আসনের দাবীতে মানববন্ধন

Spread the love

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একীভূত করে সংসদীয় আসন-১০৭ (সাতক্ষীরা-৪) করার সিদ্ধান্ত বাতিলের দাবী ও আশাশুনি উপজেলাকে স্বতন্ত্র আসনের দাবী জানিয়ে আশাশুনিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) কেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধনের আয়োজন করে আশাশুনি সচেতন নাগরিক সমাজ।
আনোয়ারুল হকের উপস্থাপনায় হাজার হাজার মানুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ল’ ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি এড. আব্দুস সোবহান মুকুল, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক এমপি মরহুম রিয়াছাত আলীর পুত্র নুরুল আফসার মুরতাজা, আশাশুনি বাজার কমিটির সভাপতি এবিএম আলমগীর পিন্টু, সেক্রেটারী জাকির হোসেন প্রিন্স, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। বক্তাগণ বলেন, আশাশুনি ৪টি দ্বীপে বিভক্ত ও শ্যামনগর ৩ দ্বীপে বিভক্ত, যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। আশাশুনির সাথে শ্যামরগরের কোন যোগাযোগ সড়ক নেই। বিচ্ছিন্ন ও দুরবর্তী দুটি উপজেলাকে নিয়ে আসন বিন্যাস অকল্পনীয়। জনকল্যানের কথা বিবেচনা করলে আশাশুনিকে কখনো শ্যামনগরের সাথে একীভূত করা যায়না। আশাশুনিকে স্বতন্ত্র আসন না করা হলে আশাশুনির ভোটাররা ভোট বর্জন করবে এমন প্রচার পাড়া মহল্লায় শোনা যাচ্ছে দাবী করে ন্যাজ্য জনদাবীর প্রতি সমর্থন জানাতে জোর আবেদন জানান হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com