
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দিনভর জেলার অধীনস্থ কাকডাঙ্গা, তলইগাছা, বৈকারী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, চান্দুরিয়া, পদ্মশাখরা এবং সুলতানপুর এলাকাথেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক । তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-২/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৬, ও ৭ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী ও কেড়াগাছি নামক স্থান হতে ১,৪৫,০০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৭ এস এর ১৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাদপুর আমবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৪/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ২৮,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফকিরপাড়া নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলবাড়ি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১/২৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পদ্মশাখরা ফুটবল মাঠ নামক স্থান হতে ৪২,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস ১১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/১৯ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন নতুন পাড়া নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৪/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান হতে ১৩,০০০/- টাকা মূল্যের ভারতীয় বাইসাইকেল আটক করে। এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালসারি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
