Breaking News

সাতক্ষীরায় জামায়াতের গণ মিছিল ও সমাবেশ

Spread the love

নিজস্ব  প্রতিনিধি : জুলাই—আগস্ট’২০২৪ ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় জামায়াত ইসলামের গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে ৫ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়, তুফান মোড় হয়ে বড়বাজার সড়কের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শতশত মানুষ এ মিছিলে অংশ নেয়। মিছিলটির নের্তৃত্ব দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সভায় বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহ:অধ্যাপক ওমর ফারুখ, জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, অধ্যাক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, প্রমুখ।

এসময় প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ১৬ বছর পর দেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আবু সাঈদ, মুগ্ধসহ হাজার হাজার শহীদের দেশ হচ্ছে এ বাংলাদেশ। বিগত ৫৩ বছরে কোন শাসকের পক্ষে বাংলাদেশে শান্তি উপহার দেয়া সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এদেশের মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। এ ধরনের একটি মানবিক বাংলাদেশ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে জনগণ আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবে।

তিনি আরো বলেন, “এদেশের মানুষ মনে করে জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ উপহার দিতে পারবে। তাই মানুষ জামায়াতে ইসলামীকে এত ভালোবাসে। আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ ইনশাআল্লাহ।

এর আগে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠ থেকে শহর শিবিরের সভাপতি আল মামুনের নের্তৃত্বে ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি খুলনা রোড মোড় হয়ে নিউমার্কেটে পথসভার মাধ্যমে শেষ হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com