তালায় যুব সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Spread the love

তালা প্রতিনিধি :তালায় যুব সাংবাদিকদের নিয়ে জলাবদ্ধতা, কৃষির উন্নয়ন, আবহাওয়ার পরিবর্তন ও সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উত্তরণ এশিয়া লাইভলিহুড প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা।
স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের এশিয়া লাইভলিহুড প্রকল্পের প্রজেক্ট ম্যানাজার মঈনুল হাসান সোহান। আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, রিয়াদ হাসান, হোসেন আলী, ইমরান হোসেন, মোকারম বিল্লাহ, মিলন কুমার বসু, অর্জুন বিশ্বাস, শামীম খান প্রমূখ ।
এ সময় উপস্থিত ছিলেন, উত্তরণের ফিল্ড অফিসার ইমরুল কবির ও ইউসুফ আলী প্রমুখ। প্রশিক্ষণে তালা ও সাতক্ষীরা সদর উপজেলার ১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

 

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com