
ফারুক সাগর : সড়ক দুর্ঘটনায় তালা উপজেলা ভূমি কার্যালয়ে নাজির তপন কুমার সরকার (৪৬) এবং অফিস সহকারী মীর ইকবাল হোসেন জুয়েল (৩৩) মারাত্মক ভাবে আহত হয়েছে। সোমবার (৩০জুন) সকালে খুলনা- সাতক্ষীরা মহা সড়কের বিনেরপোতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়,নাজির তপন কুমার সরকার এবং অফিস সহকারী মীর ইকবাল হোসেন জুয়েল সাতক্ষীরা হতে মটর সাইকেলে অফিসে আসছিলেন। পথিমধ্যে কুকুরের সাথে তাদের সংঘর্ষ হয় । ফলে উভয়ে সড়কের উপর পড়ে মারাত্মক আহত হয়। পরবর্তীতে স্থানীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।তালা উপজেলা ভূমি কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার মো:আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন,কর্মস্থলে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। উভয়ের মাথায় আঘাত পেয়েছে। অন্যদিকে নাজির তপন কুমার সরকারের বাম হাতের কবজি ভেঙে গেছে। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
