বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Spread the love

বিশেষ প্রতিনিধি : “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৫ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কালক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহীন চৌধুরী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সামাজিক ও বন রক্ষক কর্মকর্তা প্রিয়াঙ্কা হালদার, শহর জামায়াতের নায়েবে আমীর ফকরুল হাসান লাভলু, বড়বাজার মাছবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুর রব, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, সুশীলনের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, সিডর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, শিক্ষক পল্টু বাশার, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, শিক্ষার্থী জান্নাত, সালেহা জান্নাত প্রমুখ। এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন,মাইক্রো প্লাস্টিকের হাত থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এছাড়া সকল ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া খাল, বিলে ও পুকুরে, ড্রেনে প্লাস্টিক জাতীয় দ্রব্য না ফেলতে জনগনকে সচেতন করতে প্রচার প্রচারণা চালানোর জোর দাবী জানান বক্তারা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com