
প্রেস বিজ্ঞপ্তি :সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে মাদরা সীমান্ত এলাকা থেকে গরুটি উদ্ধার করা হয় । তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি ।
সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরার মাদরা সীমান্তের চাঁন্দা মাঠ নামক স্থান দিয়ে চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে এমন সংবাদ পেয়ে মাদরা বিওপির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেয়ে গরু রেখে দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১,৫৫,০০০/- টাকা মূল্যের ১ টি ভারতীয় গরু আটক করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
