Breaking News

কোহলির জন্য ট্রফি জিততে চায় বেঙ্গালুরু, চার ঘণ্টা ঘুমিয়েছেন শ্রেয়াস

Spread the love

স্পোর্টস ডেস্ক:
আইপিএলে বেঙ্গালুরু আর কোহলি যেন সমার্থক। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে শুরু থেকেই আছেন ভারতের সাবেক এই অধিনায়ক। যদিও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেননি একবারও। রোহিতের হাত ধরে পাঁচ বার শিরোপা জিতেছে মুম্বাই, চেন্নাইয়ের শোকেসে পাঁচটি ট্রফি তুলেছেন মহেন্দ্র সিং ধোনিও। শিরোপাখরা কাটেনি কেবল কোহলির।

আইপিএলের অষ্টাদশ আসরে এসে আবারও শিরোপার খুব কাছে বেঙ্গালুরু। কোহলির জন্য ট্রফি জিততে চান বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। এদিকে, পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আয়ারের দাবি, দলকে ফাইনালে তুলে মাত্র চার ঘণ্টা ঘুমিয়েছেন তিনি।

তিনবার আইপিএল ফাইনাল খেলেছে বেঙ্গালুরু। কোনো বারই জিততে পারেনি। ২০০৯ সালে ডেকান চার্জার্স, ২০১১-এর চেন্নাই এবং ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে তারা। ফাইনালের আগে পাতিদার বলেন, ‘কোহলির জন্যই ট্রফি চাই। এত বছর ধরে বেঙ্গালুরুকে অনেক কিছু দিয়েছে ও। আমরা ট্রফি জেতার জন্য নিজেদের সেরাটা দেব। ফাইনাল খেলব এটা ভেবে মঙ্গলবার নামব না। নিজেদের সেরা ক্রিকেটটাই উপহার দেব।’

আহমেদাবাদে খেলা হলেও কোহলির জন্যই যে তারা প্রচুর সমর্থন পাবেন এটা মেনে নিয়েছেন পাতিদার। ইতোমধ্যে অনেকে বেঙ্গালুরু থেকে খেলা দেখতে গিয়েছেন। পাতিদারের কথায়, “যেখানেই যাই না কেন সেটাই আমাদের ঘরের মাঠ। যে ভাবে সমর্থকেরা আমাদের পাশে রয়েছেন তার প্রশংসা কোনো ভাবেই করা যাবে না।”

ফাইনালে টিম ডেভিডের খেলা নিয়ে সংশয় রয়েছে। শেষ দুই ম্যাচে তিনি খেলেননি। পাতিদার বললেন, ‘এখনও পর্যন্ত ডেভিডকে নিয়ে কিছু জানি না। চিকিৎসকেরা রয়েছেন। আশা করি শিগগিরই জানতে পারব ও খেলতে পারবে কি না।’

গত রোববার পাঞ্জাবের খেলা শেষ হতে হতে মধ্যরাত পেরিয়ে যায়। ঘুম থেকে উঠেই শ্রেয়াসকে চলে আসতে হয়েছে সাংবাদিক সম্মেলনে। হাসতে হাসতে বললেন, “আমি সেভাবে ঘুমোতেই পারিনি। মেরেকেটে চার ঘণ্টা ঘুমিয়ে এখানে চলে এসেছি। ম্যাচের পর হোটেলে ফিরেছিলাম। ঘুম থেকে উঠেই জানতে পারলাম সাংবাদিক বৈঠকে আসতে হবে।”

দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইয়ের ইনিংসকে নিজের সেরা ইনিংস বলে অভিহিত করেছেন শ্রেয়াস। তার কথায়, “চাপের মুখে দলকে জেতানোই আমার কাছে সবচেয়ে সেরা অনুভূতি। তবে এই ইনিংসটাকে নিজের সেরা ইনিংস বলতে দ্বিধা নেই। আমি পরিস্থিতি বিচার করে খেলি। খুব বেশি ভাবি না। রান তাড়া করার সময় আগে রান রেট দেখি। তার পর উইকেট এবং বোলার বিচার করে শট খেলি।”

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com