Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ছয় লক্ষ টাকার মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ৪১ বোতল নেশাজাতীয় সিরাপসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে গাজীপুর, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । শুক্রবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান ,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী থেকে ৪১ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ,গাজীপুর থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,তলুইগাছা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক ,কাকডাঙ্গা থেকে ৩,৫০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়

তিনি আরো জানান, আটককৃত ভারতীয় মালামালের মূল্য পাঁচ লক্ষ একচল্লিশ হাজার চাঁরশত টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com