Breaking News

পাইকগাছায় প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার

Spread the love

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন(২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর খুলনার উপ পরিচালক কানিজ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক হোসেনুর রহমান ও আইনাল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল ও এস আই নুর আলম। প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, জালাল উদ্দীন, ইউনিয়ন সমাজ উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, শাহিনুর রহমান, জহুরুল ইসলাম, মেহেদী হাসান, তরিকুল ইসলাম, আবু ফাতাহ, আবুল কালাম, আমান উল্লাহ, সবুজ আহমেদ, শিবু পদ দাশ, মুক্তি সরদার, ললিতা বিশ্বাস ও বৈদ্যনাথ মন্ডল।

About dainiksatkhira24

Check Also

অর্থের অভাবে নিভে যাচ্ছে কলমযোদ্ধা ফসিয়ারের জীবনপ্রদীপ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একসময় অন্যায়ের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com