শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ

Spread the love

পরিতোষ কুমার বৈদ্য: সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরণের কার্যক্রম বাস্তবায়ন করছে।১৯ মে সকাল ৯ টা থেকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে ২ দিনব্যাপী কৃষি প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুই বেজে প্রশিক্ষণটি ২২ মে পর্যন্ত চলবে। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন এনগেজ-প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী। প্রশিক্ষণটিতে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষ হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, এনগেজ প্রকল্পে নারী সদস্যরা ও এনগেজ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।প্রধান অতিথি উক্ত প্রশিক্ষণটির উদ্বোধন করেন। তিনি পোকার জীবনকাল, বেড পদ্ধতিতে সবজি চাষ, কোন মৌসুমে কোন সবজি ভালো হয় তা নিয়ে আলোচনা করেন। সহকারি প্রশিক্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন পারিবারিক পুষ্টি এবং পারিবারিক ভাবে সবজি চাষ ও জৈব কীটনাশক তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।চার দিনের এই প্রশিক্ষণে ২দিন প্রশিক্ষণার্থীদের খামার বাড়িতে নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com