Breaking News

বাংলাভিশন টিভি চ্যানেলের কান্ট্রি ডেস্ক ইনচার্জ সাতক্ষীরার কৃতি সন্তান শাফিন খানের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

Spread the love

প্রেসবিজ্ঞপ্তি ঃ বাংলাভিশনের কান্ট্রি ডেস্ক ইনচার্জ ও সিনিয়র নিউজরুম এডিটর সাতক্ষীরার কৃতি সন্তান শাফিন খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ মে) বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশে আসার পথে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘ উনিশ বছর ধরে বাংলাভিশনে একনিষ্ঠভাবে কাজ করে আসছেন। বিকাল ৪টায় ঢাকাস্থ বাংলাভিশন অফিসের সামনে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে তাকে আনা হচ্ছে খুলনা শহরের রয়েল মোড়ের তালতলা এলাকায় তার বড় ভাই মামুন খানের বাড়িতে। সেখানে মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে টুথপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। শাফিন খানের জন্ম ও বেড়ে ওঠা সাতক্ষীরা শহরের মুনজিতপুরে। তিনি মুনজিতপুর এলাকার মরহুম আব্দুল মুকিত খানের ছেলে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে বাংলাভিশন পরিবারসহ তার নিজ জন্মভুমিতে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে অ্যাড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব মোল্যা, কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ এবং আসাদুজ্জামান সরদার মধু।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com