Breaking News

সাতক্ষীরায় ক্রীড়া দলের উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে সাতক্ষীরা শহরের রয়েল প্লাস কনভেনশন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের আহ্বায়ক ও পারুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মোঃ শের আলী, সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলোচনা সভা শেষে দেশ নায়ক তারেক রহমানের ৬২তম জন্মদিনের কেক কাটা হয়। এসময় জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, খেলোয়াড়সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বসতভিটা দখলচেষ্টা ও উচ্ছেদের হুমকির অভিযোগ

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বসতভিটা ও জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলায় হয়রানি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com