Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ছয় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ছয় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। সোমবার (১১ নভেম্বর) দিনভর ভোমরা, কালিয়ানী, কুশখালী, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির একটি বিশেষ দল সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে। একই দিন কাকডাঙ্গা বিওপির আরেকটি দল কলারোয়া উপজেলার গেরাখালি এলাকা থেকে ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করে।

এ ছাড়া কালিয়ানী বিওপির সদস্যরা বোস্তানের ঘের এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, মাদরা বিওপির দুইটি দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও চান্দা এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, ভোমরা বিওপির দল ভোমরা বালুর মাঠ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ, ঘোনা বিওপির দল দাঁতভাঙ্গা এলাকা থেকে ৩৫ হাজার টাকার ওষুধ এবং তলুইগাছা বিওপির দল কেরাগাছি এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।

সব মিলিয়ে ৬ লাখ ৫৫ হাজার টাকার বিভিন্ন ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির ভাষ্য, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে এসব ভারতীয় মালামাল অবৈধভাবে দেশে আনছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন -৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com