Breaking News

পরিচালকের ‘আপত্তিকর স্পর্শর’, জবাব দিলেন কীর্তি

Spread the love

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশ ও নির্মাতা মিসকিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, চেন্নাইয়ে তাদের আসন্ন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র সংবাদ সম্মেলনে কীর্তির প্রশংসা করার সময় তার ঊরুর কাছাকাছি হাত রাখেন পরিচালক মিসকিন। এ সময় কীর্তির মুখভঙ্গি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকজন ব্যবহারকারী দাবি করেন, তিনি অস্বস্তি বোধ করছিলেন।এ নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন কীর্তি সুরেশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর মন্তব্যের জবাবে অভিনেত্রী জানান, মিসকিনের সঙ্গে তার সম্পর্ক বাবা-মেয়ের মতো। তাই তাদের সম্পর্কের প্রেক্ষাপট না জেনে ভিডিওর কয়েক সেকেন্ড দেখে মন্তব্য করা উচিত নয়।
বিতর্কের শুরু একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে। সেখানে প্রশ্ন তোলা হয়, সিনেমায় অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও বাস্তব জীবনে এমন স্পর্শে অস্বস্তি বোধ করবেন কেন? এর জবাবে কীর্তি লেখেন, ‘প্রথমত, আমার মুখে অস্বস্তির ছাপ কোথায় দেখলেন? আপনি কি শুনতে পাননি, তিনি কিংবা আমি বলেছি, আমাদের সম্পর্ক বাবা-মেয়ের মতো?’এরপর কীর্তি আরও লেখেন, ‘ধরে নিলাম, আমি অস্বস্তি বোধ করছিলাম। তাহলে কি আপনি বলতে চাইছেন, সিনেমায় আমাদের স্পর্শ করা হয় বলে প্রকাশ্যেও এমন স্পর্শে আমার স্বচ্ছন্দ থাকা উচিত? কিছু বিষয় ঠিকভাবে বোঝা দরকার, ভাই।’
কীর্তির জবাবের পর ওই ব্যবহারকারী নিজের পোস্ট মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। অন্য এক ব্যবহারকারীও ভিডিওটি শেয়ার করে কীর্তির বক্তব্য তুলে ধরেন। তার মতে, ঘটনাটিতে অস্বস্তি বা খারাপ উদ্দেশ্যের কোনো বিষয় ছিল না।পরিচালককে ঘিরে ভিডিওর বিতর্কের পাশাপাশি নিজের আরেকটি মন্তব্য নিয়েও ব্যাখ্যা দিয়েছেন কীর্তি। সম্প্রতি সহশিল্পী রাধিকা আপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে তামিল ও তেলেগু সংস্কৃতির একটি বিয়ের রীতি নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি।ওই সাক্ষাৎকারে রাধিকা জানান, একটি তেলেগু সিনেমায় তাকে নিজের মামাকে বিয়ে করা এক নারীর চরিত্রে অভিনয় করতে হয়েছিল। বিষয়টিকে কঠিন অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, সিনেমাটির ওই বিষয়টি তার ভালো লাগেনি।এ সময় কীর্তি মন্তব্য করেন, মামাকে বিয়ে করার রীতি তামিল ও তেলেগু সংস্কৃতিতে প্রচলিত। তার এ বক্তব্যের পর তেলেগুভাষী দর্শকদের একাংশ সমালোচনা করেন। তাদের অভিযোগ, এমন মন্তব্যের মাধ্যমে একটি সংস্কৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।সংবাদ সম্মেলনে কীর্তি জানান, রাধিকা ঠিক কোন প্রসঙ্গে কথাটি বলছিলেন, তা তিনি প্রথমে বুঝতে পারেননি। তার উদ্দেশ্য ছিল একটি প্রচলিত সামাজিক রীতির কথা ব্যাখ্যা করা, কোনো জনগোষ্ঠী বা সংস্কৃতিকে ছোট করা নয়। তিনি বলেন, ‘সবকিছুর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আমাদের সংস্কৃতিকে আমি কখনোই ছোট করে দেখব না।’এদিকে রাধিকা সাক্ষাৎকারে সিনেমাটির নাম উল্লেখ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া বয়াপতি শ্রীনুর পরিচালিত নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ সিনেমাটির কথা বলেছেন।কীর্তি সুরেশ ও মিসকিন অভিনীত ‘সত্যবান সাবিত্রী’ মুক্তি পাচ্ছে আজ ২০ নভেম্বর। কোর্টরুম ড্রামা ও হত্যাকাণ্ডের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

About dainiksatkhira24

Check Also

খুব কাছ থেকে মৃত্যুকে দেখে বদলে যান কাজল

Spread the loveডেস্ক রিপোর্ট: একটি দুর্ঘটনা মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com