Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ৫লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ১৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে ্ও শুক্রবার সকালে জেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা , মাদরা ও হিজলদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি ।শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গার গেড়াখালী নামক স্থান হতে ৭৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট ্ও হিজলদী থেকে ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয় ।
এছাড়াও, ভোমরা থেকে ৪২,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি , গাজীপুর থানাধীন বোস্তামের ঘের নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ২১,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস,কাকাডাঙ্গা থেকে ৩৯,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,ঝাউডাঙ্গা থেকে ১লক্ষ ১২হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পেন্সিল ব্যাটারি , মাদরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ৮,০০০ টাকা মূল্যের ভারতীয় বাইসাইকেল আটক করা হয়।তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য চার লক্ষ বিরাশি হাজার পাঁচশত টাকা । জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে । এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com