Breaking News

আশাশুনিতে পুলিশের অভিযানে শ্রমিকলীগ নেতাসহ গ্রেফতার ৩

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলার দুই আসামিসহ আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে বড়দল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোহরাব হোসেন ও শ্রীকলস গ্রামের হান্নান সরদারের ছেলে আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান এবং পৃথক মামলার আসামী কুল্যা গ্রামের মালেক সরদারের ছেলে রানা সরদারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com