জি এম মুজিবুর রহমান : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলার দুই আসামিসহ আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে বড়দল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোহরাব হোসেন ও শ্রীকলস গ্রামের হান্নান সরদারের ছেলে আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান এবং পৃথক মামলার আসামী কুল্যা গ্রামের মালেক সরদারের ছেলে রানা সরদারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।