
সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন— জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রভাষক আতাউর রহমান এবং জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান হাবলু, জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদসহ পৌর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আসাদুল ইসলাম।##
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
