Breaking News

আশাশুনিতে  চায়ের দোকানীর ঘর ভাংচুরের অভিযোগ যুবদল  নেতার বিরুদ্ধে 

Spread the love
নিজস্ব  প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে এক চায়ের দোকানীর ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল  নেতার বিরুদ্ধে । এই ঘটনার প্রতিকার চেয়ে  আশাশুনি থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী দোকানদারের বাবা মো. দলিল উদ্দীন পাড় (৬৬)  । সোমবার ( ৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের এ ঘটনা ঘটে ।
ভুক্তভোগী মারুফ বিল্লাহ জানান,  উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের  দীর্ঘদিন ধরে নাকনা পূর্ব মাথায় চেয়ারম্যান বাজার সংলগ্ন ওয়াপদার ভেতরে সরকারি খাস জমিতে বসতঘর ও গাছপালা লাগিয়ে পুকুর খনন করে  বসবাস করে আসছেন তিনি। এনিয়ে একই এলাকার কিছু লোকজনের বিরোধ চলে আসছিল ।এর আগেও শালিশ হয়েছে কয়েকবার।  জমির নিষ্পত্তিতে সহযোগিতা চেয়ে প্রতাপনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক  আলমগীর গাজীর কাছে তিনি মিমাংশার জন্য ম এক লাখ টাকা দাবী করেন ।  এই ঘটনার জেরে আজ  সোমবার সকালে  মো. আলমগীর গাজীর নেতৃত্বে ভাড়াটে  মো. আফছার গাজী, মো. বজলু পাড় (৪৫), মো. ফজলু পাড় (৩০), মো. মন্টু পাড় (৪২৫), মো. রফিকুল সানা (৪২), মো. মনিরুল পাড় (৩৫), মো. শফি গাজী (৩৫)সহ অজ্ঞাতনামা ৫-৬ জন তার বাড়িতে  কুড়াল, লাঠিসোটা, লোহার রড, হাতুড়ি, চাইনিজ কুড়াল, চাপাতি ও জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ভাংচুর চালায় । এসময় তারা  বসতবাড়ির ঘেরাবেড়া ও বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে এবং দোকান ঘর ভাঙচুর করে দুই লক্ষ টাকার ক্ষতিসাধন করে । এ সময় তিনি বাঁধা দিলে অভিযুক্তরা তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে।
তিনি আরো জানান ,ওই সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা তাকে খুন ও জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে অভিযোগের বিষয়ে যুবদল নেতা আলমগীর গাজীর জানান, জমি নিয়ে একই এলাকার কয়েকজনের সাথে ঝামেলা ছিল মারুফ বিল্লাহের। কয়েকদিন আগে সেটা নিয়ে থানায় বসাবসিও হয়। এতে  রায় মারুফের বিপক্ষে চলে যায়। আজ সকালে কিছু তাদের বাড়িতে হামলা চালিয়েছে বলে শুনেছি । তবে তিনি ঘটনাস্থলে ছিলেননা বলে দাবী করে।
আগত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করে করবে জানিয়ে আলমগীর বলেন, তিনি কোটি কোটি টাকা খরচ করে মানবিক কাজ করেন। একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর অভিযোগ তুলে সুনাম নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহিদুর রহমান বলেন ,ঘটনাটি তার জানা নেই।তবে এবিষয়ে লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার -২

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনিতে মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com