Breaking News

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

Spread the love

জহর হাসান সাগর: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির (টিপিএসবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৮ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনক্রমে এ কমিটি প্রকাশ করা হয়।অনুমোদিত কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুমন সরদার। কো-চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ভাইস চেয়ারম্যান হিসেবে সাতজন, মহাসচিব মীর দিনার হোসেন এবং যুগ্ম মহাসচিব হিসেবে পাঁচজন দায়িত্ব পেয়েছেন।এ ছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।কমিটিতে গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল এস-এর সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম খান।সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। অতি শিগগিরই রাজধানী ঢাকায় সারা দেশ থেকে সাংবাদিকদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা, তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায় এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে নবগঠিত কমিটির সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।কমিটির অনুমোদন দেন সংগঠনের মহাসচিব মীর দিনার হোসেন ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সুমন সরদার।

About dainiksatkhira24

Check Also

তালায় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকির নিরাপত্তাহীনতায় কাঠ ব্যবসায়ীয় সংবাদ সম্মেলন

Spread the loveতালা প্রতিনিধি: তালা সদর ইউনিয়নের ডাংগানলতা গ্রামে এক কাঠ ব্যবসায়ীকে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com