
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলোচিত জাকারিয়া খান হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামী ওরফে মো. মোস্তাফিজুর রহমান সাগরকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে তাকে শহরের লেকভিউ রিসোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মো. শাহাজান আলীর ছেলে ।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আজ সোমবার সকালে আসামী সগরকে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
