সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় সড়ক দীর্ঘটনায় নিহত-১

Spread the love

নিজস্ব  প্রতিনিধি ঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা
এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা
লেগে রাস্তার উপর উল্টে গিয়ে বাস সুারভাইজার নিহত হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় আহত
হয়েছেন আরো অন্তত ১৪ জন যাত্রী।নিহত বাস সুপারভাইজারের নাম মোঃ শাওন (৩৬)। তার বাড়ি তালা
উপজেলার পাটকেলঘাটা এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী
যাত্রীবাহি বাসটি সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা
এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইকে
সজোরে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান
বাসের সুপাভাইজার শাওন। এসময় গুরুতর আহত হয়েছেন ইজিবাইক
চালকসহ আরো অন্তত ১৪ জন বাসযাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে
সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
ইজিবাইকটি এসময় দুমড়ে মুচড়ে ভেঙে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর
রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বাস সুপারভাইজার
শাওনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে ময়না তদন্তের জন্য। এছাড়া আহতরা বিভিন্ন হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো জানান, দুর্ঘটনার পর
কিছুক্ষণ যানজট সৃষ্টি হলেও পরে পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com