Breaking News

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এ্যাডহক কমিটির সদস্য সচিব নারায়ণ চন্দ্র রায় চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি ও বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি রোজিনা আফরোজ, সদস্য মোঃ জিয়া হাসান, সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব হোসেন, আবু হাসান, মোছাঃ রাবেয়া খাতুন, শফিকুল ইসলাম, শাহিন ফকির, সুপ্রিয়া গাইন ও সহকারী শিক্ষক মনিরা পারভীন প্রমূখ। এসময় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল বিদ্যালয়ের প্রতিটি ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে পরিচিত হন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com