Breaking News

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ সাইদুর রহমান। সভা পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাস।সভায় উপস্থিত ছিলেন, মাগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আমিনুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল খালেক, নবগঠিত গভর্নিং বডির শিক্ষক সদস্য মো: আরিফুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুস সামাদ আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতৃবৃন্দ।

সভায় কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক শেখ সাইদুর রহমান বলেন, “তালা আইডিয়াল মহিলা কলেজকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে গভর্নিং বডি আন্তরিকভাবে কাজ করবে। শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সচেতন মানুষের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “কলেজের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার।”

সভা শেষে কলেজের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com