
নিজস্ব প্রতিনিধি: ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে ঘুষ ও দালালমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা ।তার কার্যালয়ে কোনো ধরনের ঘুষের লেনদেন হবে না। যদি কোনো কর্মকর্তা-কর্মচারী বা অন্য কেউ সেবাগ্রহীতার কাছে অবৈধভাবে টাকা দাবি করলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার সকালে এক সাক্ষাৎকারে এসিল্যান্ড বদরুদ্দোজা জানান, নামজারি, খারিজ, খাজনা পরিশোধসহ সকল ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা যাবে না। পাশাপাশি প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভূমি অফিসের নায়েব, সার্ভেয়ার কিংবা অন্য কোনো ব্যক্তি যদি অবৈধভাবে অর্থ দাবি করেন, তাহলে ভুক্তভোগীরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, সম্প্রতি একটি মহল তার কাছে সুভিদা না পেয়ে তাকে ও এক নারীকে জড়িয়ে মিথ্যাচার করছে । এঘটনায় তিনি মিথ্যা সংবাদ থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
সহকারী কমিশনার মো. বদরুদ্দোজা বলেন, কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত ভূমি সেবা নিশ্চিত করে সেবাগ্রহীতাদের সন্তুষ্টি অর্জনই তার মূল লক্ষ্য।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
