শহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: শহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের বাজার কোলকাতা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, সিরাজুল ইসলাম, সবুর গাজী, শহিদুল গাজী, আজগর মোড়ল, মিজানুর সরদার, রফিকুল পাড়, বাবর আলী গাজী,সারাকাত হোসেনসহ অন্যরা।

এসময় বক্তারা, ভূমিহীনদের দাবি আদায় এবং অনিয়ম দুর্নীতি প্রতিরোধে শহীদ জায়েদার মত রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

এছাড়া প্রস্তুতি সভায় আগামী ২৭ জুলাই শহীদ জায়েদার সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনাসভা এবং খাদ্য বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com