Breaking News

আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে ইউনিয়নের গোয়ালডাঙ্গা সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুন জানান, তিনি সাতক্ষীরায় তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙ্গা। ঘরের ভিতরে ঢুকে দেখেন তিনটা বাক্সের তালা ভেঙ্গে বাক্সের মধ্যে থাকা ৪ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের একজোড়া রুলি, জমি বিক্রয়ের নগদ টাকা, সৌর বিদ্যুতের ব্যাটারি, বিদেশি samsung অ্যান্ড্রয়েড মোবাইল, শাড়ি কাপড় ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করবে বলে জানান রিজিয়া খাতুন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরার রোটাবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Spread the loveনিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com