Breaking News

২৩ জুন সাতক্ষীরায় আসছেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া

Spread the love

রঘুনাথ খাঁ : সুপ্রীম কোটের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া আগামী ২৩ জুন মঙ্গলবার সাতক্ষীরায় আসছেন। সুপ্রীম কোটের হাইকোর্ট বিভাগের প্রটোকল শাখার ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্টার মোঃ আল-ইমরান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী মাননীয় বিচারপতি ঐদিন সকাল ৯টায় খুলনা সার্কিট হাউজ হতে রওয়ানা হয়ে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছবেন এবং সেখানে কিছু সময় অবস্থান করবেন। পরে তিনি সার্কিট হাউজ হতে রওয়ানা হয়ে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছাবেন এবং সাতক্ষীরা জেলার জেলা ও দায়রা জজ আদালত ও অধীন আদালতসমূহ, ট্রাইব্যুনালসমূহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও অধীন আদালতসমূহ এবং জেলা লিগ্যাল এইড অফিস পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরা সার্কিট হাউজে ফিরে আসবেন এবং তথায় কিছু সময় অবস্থান করে সাতক্ষীরা সার্কিট হাউজ হতে রওয়ানা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছবেন।

মাননীয় বিচারপতি ২৩ জুন সাতক্ষীরা জেলার সফর ছাড়াও আগামী ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন জেলার আদালতসমূহ পরিদর্শন করবেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com