Breaking News

সিসিটি নিয়ে তারকাদের কথা

Spread the love

বিনোদন ডেস্ক : সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি) নিয়ে বর্তমানে শোবিজ অঙ্গনের তারকারা ব্যস্ত সময় পার করছেন। এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে তারকাদের মন্তব্য নিয়ে আজকের আয়োজন সাজিয়েছেন টুম্পা দেবনাথ আগামীকাল ৫ মে শুরু হতে যাচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটি সামনে রেখে তারকাদের প্র্যাকটিস সেশন শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন অনেক তারকা। সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে দুই বছর বিরতির পর নতুন রূপে আবার মাঠে ফিরল। তারকাবহুল এই আসরের নামে ও ফরম্যাটে পরিবর্তন এসেছে। নতুন নাম সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি)। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই আসরে অংশ নিচ্ছে চারটি দল। আগেরবার ইনডোর ভেন্যুতে ৬ ওভারের ম্যাচ হলেও এবার খেলা হবে খোলা মাঠে, পূর্ণাঙ্গ টি-২০ ফরম্যাটে। সব ম্যাচই হবে ফ্লাডলাইটের আলোয়। ফাইনালসহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং পুরো টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। চারটি দলের নাম-গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স এবং স্পারটান্স। আসরটিতে অংশ নিচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু, প্রবীর রায় চৌধুরী প্রমুখ। ইতিমধ্যেই তারকারা নিয়মিত অনুশীলন করছেন, প্রতিদিন সন্ধ্যার পর মাঠে গিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন।
সিয়াম আহমেদ
এটা শুধু খেলা না, এটা এক ধরনের গেট টুগেদার। আগেরবার ইনডোরে খেলা হয়েছিল, এবার হবে আউটডোরে, আন্তর্জাতিক নিয়মে। দুইটির মধ্যে অনেক পার্থক্য থাকবে। ক্রিকেট আমাদের ভালোবাসার একটি নাম। আমরা যারা শোবিজে আছি, তারা কিন্তু ঠিকভাবে সময় করে খেলতে পারি না। এই টুর্নামেন্টটা তাই সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। আশা করি, সুন্দর একটি আয়োজন হতে যাচ্ছে।

কেয়া পায়েল
আমরা খেলাধুলার মানুষ না, আমার কাছে মনে হয়েছে যে একসাথে আমরা এক অঙ্গনের এত মানুষ আছি-মজার
বিষয় আমরা সবাই একসাথে খেলতে পারব। একটা পরিবারের মধ্যে সবার সাথে দেখা হচ্ছে, সবাই একসাথে মাঠে খেলব, এটা আসলে আমার কাছে একটি উৎসব। আমি খুব এক্সাইটেড।

তাসনুভা তিশা
খুব ভালো লাগছে, সব পরিচিত লোকজন। গত বছর আমি অংশ নিতে পারিনি। ফেসবুকে ঢুকেই দেখছিলাম, সবাই ক্রিকেট খেলছে। কিন্তু ওই সময় আমি ফিজিক্যালি ফিট ছিলাম না। ছোটবেলায় ক্রিকেট খেলতে চাইতাম, কিন্তু আমার ব্যাট ছিল না, তাই ছেলেরা আমাকে খেলতে নিত না। আমি জানি আমি খেলায় জিতি না। তবে যেই
ফর্মে খেলি, ইভেন আমি যদি ফিল্ডিংও করি, তাহলে আমি ওই জায়গাটাতেও প্রোপারলি খেলতে চাই।

সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় ৪টি টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে তাদের নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com