Breaking News

শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ

Spread the love

পরিতোষ কুমার বৈদ্য: বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।বৃহস্পতিবার শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উদ্ধারকারী দলকে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড রিনিউ দাতা সংস্থার একাউন্স এ্যান্ড এডমিন স্নিগ্ধা রায়, ক্যাপাসিটি ডিভেলপমেন্ট ম্যানেজার স্বাগতা চিসিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: মঞ্জুর হোসেন, ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: হাবিবুল্লাহ বাহার, ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইমাম হাসান, ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জিএম নজরুল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সম্পাদক হুদা মালী, উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, হিসাবরক্ষক লরেন্স ঢালী, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন, রব কুমার দাস, হৈমী মন্ডল ও সালমা খাতুন প্রমূখ।

উকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “ফেইথ ইন এ্যাকশন এর কাজ সম্পর্কে আগে আমার ধারণা ছিল না। পূর্বে তাদের ১৩৭ টি পানির ট্যাংক বিতরণ, ২০০ জনকে সবজি চষের জন্য উপকরণ বিতরণ করেছে সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আজ দুর্যোগ এর জন্য যেসব উপকরণ বিতরণ করা হচ্ছে সেটা সময়োপযোগী উপকরণ। সেগুলো দুর্যোগ এর সময় মানুষের কল্যানে কাজে লাগাতে হবে। মানুষকে দুর্যোগের আগে মানুষকে সচেতন করতে হবে।

ইউপি সদস্য ইমাম হাসান বলেন, “ফেইথ ইন এ্যাকশন আমদের কমিউনিটিতে ভালো কাজ করছে। সেজন্য তাদেরকে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আজ ফেইথ ইন এ্যাকশন আজও একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করল। গাবুরা ইউনিয়নে দুর্যোগ সবসময় লেগে থাকে, সেজন্য দুর্যোগ এর সময় এই উপকরণগুলো সঠিক নিয়মে ব্যবহার করতে হবে।”

প্রধান অতিথি বলেন, “ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে অনেক সুবিধা দেওয়া হচ্ছে গাবুরাতে, যেগুলো গাবুরার উন্নয়নে ভূমিকা রাখবে। সেজন্য ফেইথ ইন এ্যাকশনের কাজে সকলকে সহযোগিতা করা প্রয়োজন। দুর্যোগের সময় আগাম সতর্কতা ও উদ্ধার কাজে ব্যবহারের জন্য ফেইথ ইন এ্যাকশন যে উপকরণগুলো দিচ্ছে সেগুলোর যথাযত ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। কেউ যেন ব্যক্তিগত কাজে এই উপকরণ ব্যবহার করতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।”

 

About dainiksatkhira24

Check Also

মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের

Spread the loveমো. আলফাত হোসেনঃ মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের : দ্বৈত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com