বর্ণাঢ্য আয়োজনে হিসাববিজ্ঞান বিভাগের ১ম ইউনিয়ন উৎযাপন

Spread the love

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজ, হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে কলেজ ক্যাম্পাসে গান, কবিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে সকাল সাড়ে ৯ টায় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে ক্যাম্পাসে বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনা সভা, স্মৃতিচারণ, কবিতা, গানে গানে মুখরিত হয়। হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম। স্বাগত বক্তব্য রাখেন রিইউনিয়ন উৎযাপন কমিটির আহবায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহেদ মোস্তফা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর (অব) লিয়াকত পারভেজ, বাগেরহাট পিসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আহসান হাবিব, সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাহিনা সুলতানা, সহকারী অধ্যাপক মহিতোষ কুমার নন্দী, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে ব্যাচ ভিত্তিক পরিচিত করানো হয়। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান, কাজী নাজমুল আহসান জনি, জুবায়ের আলম, জিয়াউর রহমান, মাহবুবুল হক, শরীফ উল্লাহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রিইউনিয়ন উৎযাপন কমিটির সদস্য সচিব নাজমুল হক, অ্যাডভোকেট এম এম বাযেজিদ রনি, আনিছুর রহমান আনিচ, কুহেলী প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com